শাহজালালে ফ্লাস্ক থেকে সোনা উদ্ধার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজধানীর হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ফ্লাস্কের ভেতর সোনা এনে ধরা পড়লেন আবদুর রহিম নামের এক যাত্রী। আজ সোমবার বেলা ১১টার দিকে এক কেজি ১০০ গ্রাম সোনাসহ তাঁকে আটক করে শুল্ক গোয়েন্দা অধিদপ্তর।

শুল্ক গোয়েন্দা অধিপ্তরের দাবি, আটক সোনার বাজারমূল্য ৫৫ লাখ টাকা। রহিম সকাল সাড়ে আটটার দিকে এমিরেটস এয়ারলাইনসে করে দুবাই থেকে ঢাকা আসেন। তাঁর বাড়ি কুমিল্লার চৌদ্দগ্রামে।

শুল্ক গোয়েন্দা অধিদপ্তরের মহাপরিচালক মইনুল খান জানান, গোপন সূত্রে খবর পেয়ে উপপরিচালক মুস্তাফিজুর রহমানের নেতৃত্বে তাঁদের একটি দল রহিমের সঙ্গে থাকা মালামাল তল্লাশি করে এক কেজিরও বেশি সোনা উদ্ধার করেন। তবে রহিম ফ্লাস্কের ভেতর ছোট ছোট টুকরো করে সোনা লুকিয়ে রেখেছিলেন। পরে ফ্লাস্কটি ভেঙে এসব সোনার টুকরো উদ্ধার করা হয়। এ ঘটনায় আইনি ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।