শাহজালালে বিদেশি মুদ্রাসহ আটক ১
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে গতকাল বুধবার দিবাগত রাতে বিদেশি মুদ্রাসহ এক যাত্রীকে আটক করেছেন শুল্ক বিভাগের গোয়েন্দা কর্মকর্তারা।
আজ বৃহস্পতিবার সকালে শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তরের পক্ষ থেকে পাঠানো মোবাইল ফোনের খুদেবার্তায় এ তথ্য জানানো হয়।
শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তরের মহাপরিচালক মইনুল খান বলেন, আটক হওয়া ব্যক্তির নাম আল মামুন। তাঁর বাড়ি কুমিল্লা। তিনি মালয়েশিয়া যাচ্ছিলেন। তাঁর কাছ থেকে ১৫ হাজার ইউরো ও দুই হাজার ৭০০ মালয়েশীয় রিঙ্গিত উদ্ধার করা হয়। তাঁর ভাষ্য, গতকাল দিবাগত রাতে এয়ার এশিয়ার একটি ফ্লাইটে করে কুয়ালালামপুর যাওয়ার সময় মামুনকে আটক করা হয়। বিমানবন্দরের ৬ নম্বর বোর্ডিং ব্রিজ পার হওয়ার সময় তাঁকে ধরা হয়।
মামুনের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে বলে জানিয়েছে শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তর।