শাহজালালে বিদেশি সিগারেট জব্দ
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে বিপুল পরিমাণ অনুমোদনহীন বিদেশি সিগারেট জব্দ করেছে শুল্ক কর্তৃপক্ষ।
আজ বুধবার দুপুরে ওই সিগারেট জব্দ করা হয়। ঢাকা কাস্টম হাউসের সহকারী কমিশনার আল আমিন এই তথ্য জানান।
শুল্ক কর্তৃপক্ষের ভাষ্য, মোট ১৮টি বাক্স জব্দ করা হয়েছে। প্রতিটি বাক্সে সিগারেটের কতগুলো প্যাকেট আছে, তা যাচাই করছে শুল্ক কর্তৃপক্ষ।