শাহজালালে বিদেশি সিগারেটসহ গ্রেপ্তার ৫
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রাজধানীর হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে আজ শনিবার ৯২৫ কার্টন বিদেশি সিগারেটসহ পাঁচ যাত্রীকে গ্রেপ্তার করেছে আর্মড ব্যাটালিয়ন পুলিশ।
আজ শনিবার বিমানবন্দর আর্মড ব্যাটালিয়ন পুলিশ (এপিবিএন)-এর পক্ষ থেকে পাঠানো মোবাইল খুদে বার্তায় এ তথ্য জানানো হয়েছে। গ্রেপ্তার ওই পাঁচ যাত্রী শারজা থেকে এয়ার অ্যারাবিয়া এয়ারলাইনসের একটি ফ্লাইটে ঢাকা আসেন।
গ্রেপ্তার পাঁচ যাত্রী হলেন মো. খায়রুল আবেদিন, মো. রিফাত, আলী আহমেদ স্বপন, মো. নুর উদ্দিন ও শাহ নেওয়াজ জাভেদ।
বিমানবন্দর এপিবিএন-এর সহকারী পুলিশ সুপার (এএসপি) তানজিনা আক্তার ওই খুদে বার্তায় জানান, জব্দ করা ওই বিদেশি সিগারেটের মূল্য প্রায় ১৬ লাখ ৮৪ হাজার ৭০০ টাকা। বিমানবন্দর থানায় ওই পাঁচজনের বিরুদ্ধে মামলা নথিভূক্ত করা হয়েছে।