শাহজালালে ভারতীয় জাল মুদ্রাসহ আটক ১

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে বিপুল পরিমাণ ভারতীয় জাল মুদ্রাসহ এক ব্যক্তিকে আটক করেছে শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তর। আজ রোববার সকালে এ ঘটনা ঘটে।
আটক হওয়া ব্যক্তির নাম খলিল ব্যাপারি (৩৫)। তাঁর বাড়ি শরীয়তপুরে। তিনি করাচি থেকে দুবাই হয়ে আজ সকালে ঢাকায় আসেন।
শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তরের মহাপরিচালক মইনুল খান বলেন, উদ্ধার হওয়া ভারতীয় জাল মুদ্রা গণনার কাজ চলছে।