শাহজালালে শতাধিক টেলিভিশন জব্দ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজধানীর হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ১২০টি টেলিভিশন সেট ও কিছু কম্পিউটারের মনিটর জব্দ করেছেন শুল্ক গোয়েন্দারা। আজ বুধবার বিকেলে এগুলো জব্দ করা হয়।
শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তর সূত্র জানায়, আজ বিকেলে গোপন তথ্যের ভিত্তিতে শুল্ক গোয়েন্দা কর্মকর্তাদের একটি দল বিমানবন্দরের ফ্রেইট এলাকা থেকে ১২০টি এলইডি রঙিন টেলিভিশন ও কিছু কম্পিউটর মনিটর জব্দ করে।
শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তরের মহাপরিচালক মইনুল খান প্রথম আলোকে বলেন, গত ১৮ সেপ্টেম্বর চীন থেকে মেসার্স জাহানারা ট্রেডার্সের নামে এগুলো আমদানি করা হয়। আমদানি পণ্য গুদাম থেকে বের করার সময় এগুলো আটক করা হয়। তিনি বলেন, রঙিন টেলিভিশনকে কম্পিউটার মনিটর বলে শুল্ক ফাঁকি দিয়ে নিয়ে যাওয়া হচ্ছিল। উদ্ধার করা পণ্যের দাম মূল্য প্রায় ২০ লাখ টাকা।