শাহজালালে সাড়ে পাঁচ কোটি টাকার সোনা উদ্ধার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে আজ সোমবার ১০০টি সোনার বার উদ্ধার করা হয়েছে। ফ্লাই দুবাই উড়োজাহাজের সিটের নিচ থেকে পরিত্যক্ত অবস্থায় এগুলো উদ্ধার হয়।

ঢাকা কাস্টম হাউস কর্তৃপক্ষ জানায়, দুবাই থেকে ঢাকায় আসা ফ্লাই দুবাই উড়োজাহাজে বেলা ১১টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালানো হয়। অভিযানে নেতৃত্ব দেন কাস্টমের যুগ্ম কমিশনার কাজী জিয়াউদ্দিন। এ সময় একটি আসনের নিচ থেকে ১০০টি সোনার বার উদ্ধার করা হয়। এগুলোর ওজন প্রায় ১২ কেজি, দাম সাড়ে পাঁচ কোটি টাকা।
এ ঘটনায় কাউকে আটক করা যায়নি।