শাহজালালে সিগারেট-সোনার বার জব্দ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে বিপুল পরিমাণ বিদেশি সিগারেট ও ছয়টি সোনার বার জব্দ করেছে শুল্ক কর্তৃপক্ষ।

গতকাল বৃহস্পতিবার দিবাগত রাত ও আজ শুক্রবার ভোরে পৃথক ঘটনায় এসব সিগারেট ও সোনার বার জব্দ করা হয়।

ঢাকা কাস্টমসের সহকারী ‍কমিশনার রেজাউল করিম বলেন, ভোর পাঁচটার দিকে মালয়েশিয়া থেকে ঢাকায় আসা বাংলাদেশ বিমানের একটি ফ্লাইট থেকে ১৬০ কার্টন বিদেশি সিগারেট জব্দ করা হয়। একই ফ্লাইটের দুই যাত্রীর কাছ থেকে ছয়টি সোনার বার জব্দ করা হয়। প্রতিটি সোনার বারের ওজন ১১৬ গ্রাম।

শুল্ক কর্তৃপক্ষ জানায়, ভোর সোয়া পাঁচটার দিকে দোহা থেকে ঢাকায় আসা কাতার এয়ারওয়েজের একটি ফ্লাইট থেকে ৪৭০ কার্টন বিদেশি সিগারেট জব্দ করা হয়।
এর আগে গতকাল দিবাগত রাত আড়াইটার দিকে কাতার এয়ারওয়েজের আরেকটি ফ্লাইট থেকে ১ হাজার ৫৬৬ কার্টন সিগারেট জব্দ করা হয়।