শাহজালালে সৌদি মুদ্রা জব্দ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

হজরত শাহজালাল (র.) আন্তর্জাতিক বিমান বন্দরের এক্সপোর্ট কার্গো থেকে আজ রোববার রাতে ৩ লাখ ৫৫ হাজার সৌদি রিয়েল জব্দ করেছে ঢাকা কাস্টমস হাউস।

ঢাকা কাস্টমস হাউসের সহকারী কমিশনার সৈয়দ আল মামুনের ভাষ্য, সবজির কার্টনে করে এসব মুদ্রা মালয়েশিয়ায় পাচার করা হচ্ছিল। গোপন সংবাদের ভিত্তিতে রাত আটটার দিকে অভিযান চালিয়ে এক্সপোর্ট কার্গো থেকে এসব মুদ্রা উদ্ধার করা হয়। রাফি এন্টারপ্রাইজ নামের একটি প্রতিষ্ঠানের নাম উল্লেখ করে সবজির কার্টনে ভরে এসব মুদ্রা মালয়েশিয়ায় নেওয়া হচ্ছিল। বাংলাদেশি মুদ্রায় এগুলোর অর্থমূল্য প্রায় পৌনে এক কোটি টাকা। এ ব্যাপারে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। তবে কোন এয়ারলাইনসে করে এসব মুদ্রা নেওয়া হচ্ছিল তা তিনি নিশ্চিত করতে পারেননি।