শাহজালালে সৌদি রিয়ালসহ একজন আটক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে মালয়েশিয়াগামী এক যাত্রীকে প্রায় ২৫ লাখ টাকা মূল্যের সৌদি রিয়ালসহ আটক করেছে কাস্টমস হাউস কর্তৃপক্ষ। তাঁর নাম কাজী আবু সুফিয়ান।

ঢাকা কাস্টমস হাইসের সহকারী কমিশনার রুহুল আমিন প্রথম আলোকে বলেন, আজ রাত সাড়ে নয়টার দিকে বিমানবন্দরের চেক ইনে আবু সুফিয়ানের ব্যাগ তল্লাশি করে ১ লাখ ২৭ হাজার সৌদি রিয়াল পাওয়া যায়। কাস্টমস কর্তৃপক্ষের দাবি, দেশীয় টাকায় আটক রিয়ালের মূল্য প্রায় ২৫ লাখ টাকা। আবু সুফিয়ানের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন রুহুল আমিন।