শাহজালালে সোনাসহ গ্রেপ্তার ১

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ১ কেজি ৩৭৩ গ্রাম সোনাসহ এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে শুল্ক গোয়েন্দা বিভাগ। গতকাল মঙ্গলবার রাত সোয়া ১২টার দিকে এ ঘটনা ঘটে।

গ্রেপ্তার হওয়া ব্যক্তির নাম জিয়াউর রহমান (৪০)। তাঁর বাড়ি মুন্সিগঞ্জে। তিনি মালয়েশিয়া থেকে ঢাকায় এসেছেন।

শুল্ক গোয়েন্দা বিভাগের মহাপরিচালক মইনুল খানের ভাষ্য, দুটি বার ও গয়নাসহ উদ্ধার হওয়া সোনার ওজন ১ কেজি ৩৭৩ গ্রাম। দাম প্রায় ৬৫ লাখ টাকা। জিয়াকে পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।