শাহজালালে সোয়া কেজি সোনাসহ একজন গ্রেপ্তার
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে আজ মঙ্গলবার রাতে ১২টি স্বর্ণের বারসহ এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে শুল্ক গোয়েন্দা অধিদপ্তর। বারগুলোর ওজন ১ কেজি ২০০ গ্রাম। গ্রেপ্তারকৃত ব্যক্তির নাম শাজাহান আকন্দ মো. তাজুল ইসলাম (৪২)। শুল্ক গোয়েন্দা বিভাগের দাবি, উদ্ধার হওয়া স্বর্ণের মূল্য ৬০ লাখ টাকা।
শুল্ক গোয়েন্দা অধিদপ্তরের মহাপরিচালক মইনুল খান প্রথম আলোকে জানান, রাত পৌনে ৯টার দিকে মালিন্দ এয়ারলাইন্সে করে মালয়েশিয়া থেকে ঢাকায় আসেন তাজুল। বিমানবন্দরের গ্রীন চ্যানেল থেকে বের হওয়ার সময় রাত সোয়া ১০টার দিকে তাঁকে তল্লাশি করা হয়। তাজুল তাঁর জুতার ভেতর স্বর্ণের বারগুলো রেখেছিলেন। এ ঘটনায় বিমানবন্দর থানায় মামলা হয়েছে।