শাহজালালে সৌদি আরবের মুদ্রাসহ গ্রেপ্তার ১
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে গতকাল মঙ্গলবার দিবাগত রাতে সৌদি আরবের ৯৬ হাজার মুদ্রাসহ এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে শুল্ক কর্তৃপক্ষ।
গ্রেপ্তার হওয়া ব্যক্তির নাম আবু হান্নান। তাঁর বাড়ি লক্ষ্মীপুর।
ঢাকা কাস্টমস হাউসের যুগ্ম কমিশনার কাজী মুহম্মদ জিয়াউদ্দিন বলেন, গ্রেপ্তার হওয়া ব্যক্তি মালয়েশিয়া যাচ্ছিলেন। বিদেশি মুদ্রাগুলো তাঁর শরীরে লুকানো ছিল। তাঁর বিরুদ্ধে বিমানবন্দর থানায় মামলা হয়েছে।