শাহজালালে সৌদি মুদ্রাসহ আটক ১
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
হজরত শাহজালাল (র.) আন্তর্জাতিক বিমানবন্দরে ৩ লাখ ৭০ হাজার সৌদি রিয়েলসহ এক বাংলাদেশিকে আটক করেছেন ঢাকা কাস্টমস হাউসের কর্মকর্তারা। আজ সোমবার রাতে তাঁকে আটক করা হয়। আটক ব্যক্তির নাম মনির হোসেন (২৪)। তাঁর বাড়ি শরীয়তপুর জেলায়।
ঢাকা কাস্টমস হাউসের সহকারী কমিশনার সৈয়দ আল মামুন প্রথম আলোকে জানান, আটক মনির হোসেন টাইগার এয়ারলাইনসে করে আজ রাতে সিঙ্গাপুর যাচ্ছিলেন। সন্দেহ হলে রাত পৌনে আটটার দিকে মনির হোসেনের সঙ্গে থাকা মালামাল তল্লাশি করে এসব সৌদি মুদ্রা পাওয়া যায়। পরে তাঁকে আটক করা হয়। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে।
সৈয়দ আল মামুন আরও জানান, বাংলাদেশি মুদ্রায় জব্দ করা রিয়েলের মূল্যমান প্রায় ৭৫ লাখ টাকা।