শাহজালালে স্বর্ণলাঙ্কারসহ আটক ১

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমান বন্দরে আজ মঙ্গলবার রাতে ৬০০ গ্রাম ওজনের স্বর্ণের অলঙ্কারসহ তারা মিয়া নামের একজনকে আটক করেছে আর্মড পুলিশ ব্যাটালিয়ান (এপিবিএন)। বিমান বন্দরের ক্যানোপি (যাত্রীদের বের হওয়ার রাস্তা) থেকে তাঁকে আটক করা হয়।

এপিবিএনের সহকারী পুলিশ সুপার (এএসপি) আসমা আরা জাহান জানান, রাজ সাড়ে নয়টার দিকে ওই স্বর্ণালঙ্কার উদ্ধার করা হয়। এর মূল্য প্রায় ৩০ লাখ টাকা। আটক তারা মিয়াকে জিজ্ঞাসা করা হচ্ছে।