শাহজালালে ১০ কেজি সোনা উদ্ধার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাংলাদেশ বিমানের একটি উড়োজাহাজ থেকে প্রায় ১০ কেজি ওজনের সোনা উদ্ধার করেছেন শুল্ক কর্মকর্তারা। গতকাল রোববার রাতে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে সোনাগুলো উদ্ধার করা হয়।
সূত্র জানায়, সিঙ্গাপুর থেকে ওই উড়োজাহাজটি রাত সোয়া নয়টায় ঢাকায় পৌঁছে। সব যাত্রী নেমে গেলে শুল্ক কর্মকর্তারা উড়োজাহাজটি তল্লাশি শুরু করেন। তল্লাশির একপর্যায়ে ‘১৭ ই’ এবং ‘১৭ এফ’ নম্বর সিটের নিচে টেপে মোড়ানো একটি ব্যাগ পাওয়া যায়। ব্যাগটি খুলে ১০টি সোনার বার পান শুল্ক কর্মকর্তারা। উদ্ধার করা সোনার বর্তমান বাজারমূল্য প্রায় পাঁচ কোটি টাকা।