শাহজালালে ১২ কেজি সোনা উদ্ধার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ফের সোনা ধরা পড়েছে। এবার কার্গোতে থাকা কাঠের একটি বাক্স থেকে সোনা উদ্ধার করা হয়। আটক করা এই সোনার পরিমাণ ১২ কেজি।

শুল্ক গোয়েন্দা তদন্ত অধিদপ্তরের মহাপরিচালক মইনুল খানের তথ্যমতে, গতকাল মধ্যরাতে গোপন সংবাদের ভিত্তিতে কাস্টমস গোয়েন্দা একটি দল বিমানবন্দরের এয়ার কার্গো ইউনিটে অভিযান চালায়। সেখানে বৈদ্যুতিক পাখা ভর্তি একটি কাঠের বাক্সে সোনার ১২টি বার পাওয়া যায়। এই বাক্সটি ক্যাথে প্যাসেফিক কার্গো ফ্লাইট সিএক্স ০৪৯ করে হংকং থেকে ঢাকায় আসে। এই চালান শিপার গ্লোবাল ইন্টারন্যাশনাল এইচকে ঢাকার জারা ইন্টারন্যাশনালের নামে পাঠায়।

শুল্ক গোয়েন্দা কর্মকর্তারা দাবি করেন, আটক করা সোনার মূল্য ছয় কোটি টাকা।