শাহজালালে ২০ লাখ টাকার বিদেশি সিগারেট জব্দ
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে বিভিন্ন ব্র্যান্ডের ৮৯৩ কার্টন অবৈধ বিদেশি সিগারেট জব্দ করেছে শুল্ক গোয়েন্দা বিভাগ। আজ সোমবার ভোরে আটক করা এই সিগারেটের মূল্য প্রায় ২০ লাখ টাকা।
শুল্ক গোয়েন্দা বিভাগ থেকে জানানো হয়েছে, পাকিস্তান থেকে কাতারের দোহা হয়ে কাতার এয়ারওয়েজের (কিউআর) একটি বিমানে এসব সিগারেট আনা হয়েছে। আজ ভোর সোয়া পাঁচটার দিকে পাঁচটি ব্যাগেজ থেকে সিগারেটের কার্টনগুলো উদ্ধার করা হয়।
শুল্ক গোয়েন্দা বিভাগের মহাপরিচালক মইনুল খান বলেন, বিভিন্ন ব্র্যান্ডের এই অবৈধ বিদেশি সিগারেটের দাম প্রায় ২০ লাখ টাকা।