শাহজালালে ২০টি সোনার বারসহ এক যাত্রী আটক
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ২০টি সোনার বারসহ এক যাত্রীকে আটক করা হয়েছে। আটক ওই ব্যক্তির নাম আবদুল কাদির। তাঁর বাড়ি ঢাকার কেরানীগঞ্জে। আজ বৃহস্পতিবার বিকেলে বিমানবন্দরের বোর্ডিং এলাকা থেকে তাঁকে আটক করা হয়।
শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তরের মহাপরিচালক মইনুল ইসলাম প্রথম আলোকে জানান, আবদুল কাদির সৌদি আরবের রিয়াদ থেকে সৌদি এয়ারলাইনসের একটি ফ্লাইটে বিমানবন্দরে পৌঁছান। এরপর তল্লাশি চালিয়ে তাঁর কাছ থেকে ২০টি সোনার বার উদ্ধার করা হয়েছে। তাঁর বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান তিনি।