শাহজালালে ৩ হাজার কার্টন বিদেশি সিগারেট জব্দ
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রাজধানীর শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ৩ হাজার ৭০০ কার্টুন বিদেশি সিগারেটসহ দুজনকে আটক করেছে শুল্ক বিভাগ। আজ রোববার ভোর সাড়ে পাঁচটার দিকে তাঁদের আটক করা হয়।
আটক দুই ব্যক্তি হলেন মো. ইসমাইল আজাদ ও মো. পারভেজ। তাঁদের বাড়ি চট্টগ্রামে।
শুল্ক কর্মকর্তা শহীদুজ্জামান সরকারের ভাষ্য, তাঁরা প্রায়ই বিদেশে যাতায়াত করেন। আজাদ গত চার মাসে আটবার ও পারভেজ দুই বছরে ৪৫ বার বিদেশে যাতায়াত করেছেন। তাঁদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে।