শাহজালালে ৩০ কেজি অবৈধ ওষুধ জব্দ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজধানীর শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে আজ সোমবার দুপুরে ৩০ কেজি অবৈধ বিদেশি ওষুধ জব্দ করেছেন শুল্ক গোয়েন্দা কর্মকর্তারা।

আজ সোমবার শুল্ক গোয়েন্দা থেকে পাঠানো মোবাইল ফোনের খুদেবার্তায় জানানো হয়, গত ৬ জুন তুর্কি এয়ারলাইনসের একটি বিমানে চারটি কার্টনে ওই ওষুধগুলো বিমানবন্দরে আসে। ওষুধগুলোর বেশির ভাগই ক্যানসার ও প্রজনন বিষয়ক। রাজ করপোরেশনের নামে আমদানি নীতি বহির্ভূতভাবে এসব ওষুধ চয়েস এক্সপ্রেস কুরিয়ারের মাধ্যমে এসেছে। ওষুধগুলো জনস্বাস্থ্যের জন্য ক্ষতিকর।