শাহজালালে ৩০ লাখ টাকার সোনাসহ আটক ৩

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে আজ মঙ্গলবার সকালে ৬০০ গ্রাম সোনাসহ তিনজনকে আটক করেছে আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন)। আটক তিনজন হলেন মো. হাফিজ (২৮), আবু বকর মিয়া (৪২) ও মো. ফারুক (২৮)।
আটক যাত্রীদের মধ্যে হাফিজ ও আবু বকর আজ সকাল পৌনে সাতটার ফ্লাইটে বাংলাদেশ বিমানে করে মালয়েশিয়ার কুয়ালালমপুর থেকে ঢাকা আসেন। আটক ফারুক অন্য একজনের কাছ থেকে সোনার চালান গ্রহণ করতে বিমানবন্দরে এসেছিলেন।
বিমানবন্দরের ১ নম্বর ক্যানপিতে এদের কাছ থেকে ১০০ গ্রাম ওজনের ছয়টি সোনার বার উদ্ধার করা হয়।
এপিবিএনের দাবি, উদ্ধার হওয়া সোনার মূল্য প্রায় ৩০ লাখ টাকা।
প্রথম আলোকে দেওয়া এপিবিএনের সহকারী পুলিশ সুপার তানজিনা আক্তারের তথ্যমতে, সকাল সাড়ে আটটার দিকে তিনজনকে আটক করা হয়। প্রত্যেকের কাছে দুটি করে সোনার বার পাওয়া যায়।