শাহজালালে ৩৫টি সোনার বারসহ আটক ১
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রাজধানীর শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে আজ রোববার ৩৫টি সোনার বারসহ এক যাত্রীকে আটক করেছে শুল্ক বিভাগ। তাদের ভাষ্য, সোনার বারগুলোর ওজন প্রায় চার কেজি।
আটক ব্যক্তির নাম ফয়সাল হাসান (৩০)। তাঁর বাড়ি চট্টগ্রামে।
শুল্ক বিভাগের সহকারী কমিশনার শহীদুজ্জামান সরকার বলেন, আবুধাবি থেকে ইকে ৫৮২ ফ্লাইটে সকালে বিমানবন্দরে আসেন ফয়সাল। সন্দেহজনক গতিবিধির কারণে তাঁকে তল্লাশি করে সোনার বারগুলো উদ্ধার করা হয়।