শাহজালালে ৩৫০০ প্যাকেট সিগারেট জব্দ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমান বন্দর থেকে ১০ লাখ টাকা মূল্যের সাড়ে তিন হাজার প্যাকেট বিদেশি সিগারেট জব্দ করেছে শুল্ক গোয়েন্দা বিভাগ। আজ দুপুরে মোহাম্মদ শাহীন শেখ নামের এক যাত্রীর কাছ থেকে এ সিগারেট জব্দ করা হয়। এ ঘটনায় একটি মামলা হয়েছে। 
শুল্ক গোয়েন্দা বিভাগের যুগ্ম পরিচালক মোস্তাফিজুর রহমানের তথ্যমতে, আজ দুপুর ১২টায় মালেশিয়ান এয়ারলাইন্সের একটি ফ্লাইটে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমান বন্দরে নামেন ওই যাত্রী। গ্রিন চ্যানেলে স্ক্যানিংয়ের পর সিগারেটের প্যাকেটগুলো জব্দ করা হয়।