শাহজালালে ৪ কোটি টাকার সোনা উদ্ধার, আটক ১

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজধানীর শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে আট কেজি ৪০০ গ্রাম ওজনের ৭২টি সোনার বারসহ একজনকে আটক করেছে শুল্ক গোয়েন্দা বিভাগ।

আজ শুক্রবার বেলা পৌনে ১১টার দিকে সোনার বারগুলো উদ্ধার করা হয়। কাস্টমস শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তরের মহাপরিচালক মইনুল খানের ভাষ্য, উদ্ধারকৃত সোনার বাজারমূল্য ৪ কোটি ২০ লাখ টাকা।

আটক ব্যক্তির নাম মোহাম্মদ আজিম উদ্দিন (২৫)। তাঁর বাড়ি ফেনীতে। তিনি দুবাই থেকে আসা এফজেড ৫৮৩ ফ্লাইটে ঢাকায় পৌঁছান।

সোনার বারগুলো আজিম উদ্দিনের কোমরে লুকানো ছিল। গ্রিন চ্যানেল পার হওয়ার সময় তাঁকে আটক করা হয়।