শাহজালালে ৪৫ লাখ টাকার মুঠোফোন জব্দ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে গতকাল শনিবার বেলা সাড়ে ১২টার দিকে মো. মনিরুজ্জামান নামের এক যাত্রীর কাছ থেকে ৫৬টি মুঠোফোন জব্দ করেছে শুল্ক বিভাগ।
শুল্ক গোয়েন্দা অধিদপ্তরের দাবি, ওই মুঠোফোনগুলোর বাজারমূল্য আনুমানিক ৪৫ লাখ টাকা।
শুল্ক গোয়েন্দা অধিদপ্তরের মহাপরিচালক মাইনুল খান বলেন, গতকাল দুপুরে টাইগার এয়ারলাইনসের একটি বিমানে করে ব্যাংকক থেকে বিমানবন্দরে আসেন মনিরুজ্জামান। পরে বিমানবন্দরের গ্রিন চ্যানেল পার হওয়ার সময় তাঁর কাছ থেকে মুঠোফোনগুলো জব্দ করা হয়। মুঠোফোনগুলো আমদানিনিষিদ্ধ পণ্য নয়। তবে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশনের (বিটিআরসি) অনুমতি ছাড়াই মুঠোফোনগুলো আমদানি করা হয়। এ ব্যাপারে মামলা হয়েছে। ওই পণ্যগুলো জব্দ করে ওই যাত্রীকে ছেড়ে দেওয়া হয়েছে।