শাহজালালে ৪৫ লাখ টাকার মোবাইল ফোন জব্দ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজধানীর হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে মো. মনিরুজ্জামান নামের এক যাত্রীর কাছ থেকে ৫৬টি আইফোন জব্দ করেছে শুল্ক বিভাগ। আজ শনিবার দুপুর সাড়ে ১২টার দিকে তাঁর কাছ থেকে মোবাইল ফোনগুলো জব্দ করা হয়।
শুল্ক গোয়েন্দা অধিদপ্তরের দাবি, ওই মোবাইল ফোনগুলোর বাজারমূল্য আনুমানিক ৪৫ লাখ টাকা।
জব্দ করা মুঠোফোনগুলোর মধ্যে ১৪টি আইফোন-৫, ছয়টি আইফোন-৫এস, ২৬টি আইফোন-৬+, দুইটি আইফোন-৬ ও আটটি গ্যালাক্সি নোট-৪ রয়েছে।
শুল্ক গোয়েন্দা অধিদপ্তরের মহাপরিচালক মাইনুল খান প্রথম আলোকে বলেন, আজ দুপুরে টাইগার এয়ারলাইনসের একটি বিমানে করে ব্যাংকক থেকে বিমানবন্দরে আসেন মনিরুজ্জামান। গ্রিন চ্যানেল পার হওয়ার সময় তাঁর কাছ থেকে মোবাইল ফোনগুলো জব্দ করা হয়। তিনি বলেন, মোবাইল ফোনগুলো আমদানি নিষিদ্ধ পণ্য নয়। তবে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশনের (বিটিআরসি) অনুমতি ছাড়াই এগুলো আমদানি করা হয়। ওই পণ্যগুলো জব্দ করে ওই যাত্রীকে ছেড়ে দেওয়া হয়েছে।