শাহজালালে ৫৫ লাখ টাকার সোনা আটক
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে আজ বৃহস্পতিবার বাংলাদেশ বিমানের তিন যাত্রীর কাছ থেকে প্রায় সোয়া এক কেজি সোনা আটক করেছে শুল্ক কর্তৃপক্ষ।
জব্দ করা সোনার মূল্য ৫৫ লাখ টাকা।
ঢাকা কাস্টম হাউসের সহকারী কমিশনার আল আমিন জানান, বিকেলে সৌদি আরবের রিয়াদ থেকে আসা সিরাজ মিয়া ও শহীদুল ইসলামের কাছ থেকে সোনার ছয়টি বার ও ৫৬ গ্রাম অলংকার পাওয়া যায়।
মালয়েশিয়ার কুয়ালালামপুর থেকে আসা আলাল মিয়ার কাছ থেকে সোনার তিনটি বারসহ ৪১২ গ্রাম সোনা জব্দ করা হয়। বিমানবন্দরের গ্রিন চ্যানেল থেকে এই তিন যাত্রীকে তল্লাশি করে সোনার বারগুলো জব্দ করা হয়।
এ ঘটনায় আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে বলেও জানান আল আমিন।