শাহজালালে ৬০ কেজি সোনা আটক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সোনা। ফাইল ছবি
সোনা। ফাইল ছবি

ঢাকায় হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে আজ সোমবার সকালে ৬০ কেজি সোনা আটক করা হয়েছে। শুল্ক গোয়েন্দা বিভাগ দুবাই থেকে চট্টগ্রাম হয়ে ঢাকায় আসা বাংলাদেশ বিমানের একটি ফ্লাইট থেকে এগুলো আটক করে।
বিমানের শৌচাগারের আয়নার নিচ থেকে সোনাগুলো জব্দ করা হয়। জব্দ করা সোনার মূল্য প্রায় ৩০ কোটি টাকা।
ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তরের মহাপরিচালক (ডিজি) মইনুল খান। তিনি জানান, এ ঘটনায় কাউকে আটক করা যায়নি।