শাহজাহানপুরে নারীর অস্বাভাবিক মৃত্যু
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
শাহজাহানপুর থানা এলাকায় আয়শা আক্তার (৩৮) নামে এক গৃহবধূর অস্বাভাবিক মৃত্যু হয়েছে। গতকাল সোমবার রাত ১১টায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।
হাসপাতালে আয়শার স্বামী জিল্লুর রহমান দাবি করেন, তাঁরা মালিবাগে একটি সাততলা বাড়ির পঞ্চম তলায় ভাড়া থাকেন। গতকাল রাতে ওই বাসার একটি কক্ষে আয়শাকে তিনি ফ্যানের সঙ্গে ঝুলন্ত অবস্থায় পান। পরে দ্রুত তাঁকে সেখান থেকে নামিয়ে হাসপাতালে নিয়ে আসেন। আয়শা আত্মহত্যা করেছেন। তবে আয়শার স্বজনদের অভিযোগ, তাঁকে হত্যা করা হয়েছে।