শাহজাহানপুরে বাসায় ঢুকে তিনজনকে জখম

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজধানীর শাহজাহানপুরের একটি বাসায় দুর্বৃত্তদের ধারালো অস্ত্রের আঘাতে তিনজন আহত হয়েছেন। আজ সোমবার ভোররাতে এই ঘটনা ঘটে।

আহত ব্যক্তিরা হলেন—নাহিদ (৩০), রোজি (২৭) ও পলি (২৫)। তাঁরা একই পরিবারের সদস্য। তাঁদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

হাসপাতাল সূত্র জানায়, ওই তিনজনকে সকাল সোয়া সাতটার সময় হাসপাতালের জরুরি বিভাগে আনা হয়।

আহত তিনজন ও তাঁদের প্রতিবেশী পরিচয় দেওয়া সালাম নামের এক ব্যক্তির ভাষ্য, তিন-চারজন দুর্বৃত্ত গ্রিল কেটে ঘরে ঢোকে। দুর্বৃত্তদের দেখে ফেলায় তারা ধারালো অস্ত্র দিয়ে হামলা চালায়। পরে দুর্বৃত্তরা পালিয়ে যায়।