শাহজাহানপুরে শিশুর লাশ উদ্ধার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজধানীর শাহজাহানপুর থেকে আনুমানিক ১২-১৩ বছর বয়সের এক শিশুর লাশ উদ্ধার করেছে পুলিশ। শিশুটির কোনো পরিচয় পাওয়া যায়নি। পুলিশের ধারণা শিশুটিকে শ্বাস রোধ করে হত্যা করা হয়েছে। ওই লাশ এখন ঢাকা মেডিকেলে কলেজের জরুরি বিভাগের মর্গে আছে।

শাহজাহানপুর থানার উপপরিদর্শক এস আই শাহ আলম বলেন, আজ বুধবার বেলা পৌনে একটার দিকে শাহজাহানপুর থানাধীন মালিবাগ আবু জার গিফারি কলেজ রোড মসজিদের পাশে একটি দেয়াল ঘেরা ময়লার স্তূপের পাশ থেকে শিশুটির লাশ উদ্ধার করা হয়। শিশুটির গলায় সামান্য দাগ আছে। সম্ভবত শিশুটিকে শ্বাস রোধ করে হত্যা করা হয়েছে।