শাহজাহানপুরে স্ত্রীর ভাইয়ের হাতে খুন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজধানীর শাহজাহানপুরে গত বৃহস্পতিবার রাতে ফারুক হোসেন (২৮) নামের এক ব্যক্তি খুন হয়েছেন। এ ছাড়া গতকাল শুক্রবার সকালে ধানমন্ডিতে হনুফা বেগম (১৬) নামের এক কিশোরী গৃহকর্মীর অস্বাভাবিক মৃত্যু হয়েছে। দুটি লাশ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ মর্গে পাঠিয়েছে পুলিশ।
শাহজাহানপুর থানার এসআই বেলায়েত হোসেন বলেন, ফারুক হোসেন রাজধানীর কমলাপুরের সুইপার কলোনিতে থাকতেন। একই এলাকায় থাকতেন তাঁর সম্বন্ধি ওমর ফারুক। দুজনই একসঙ্গে মাদক সেবন করতেন, একসঙ্গে চলতেন। বৃহস্পতিবার রাতে তাঁদের মধ্যে কথা-কাটাকাটির জেরে মারামারি হয়। একপর্যায়ে ওমর ফারুক ছুরিকাঘাত করে ফারুককে আহত করেন। পরে ফারুককে স্থানীয়
একটি হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়। ফেরার পথে ফারুক মারা যান।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল সূত্র জানায়, গতকাল ধানমন্ডির ৬ নম্বর সড়কের এক বাসা থেকে গৃহকর্মী হনুফার লাশ উদ্ধার করেন ধানমন্ডি থানার এসআই সাইদুর রহমান।