শাহবাগে বাসে আগুন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজধানীর শাহবাগে আজ সোমবার সন্ধ্যায় যাত্রীবাহী একটি বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। পরে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে গিয়ে আগুন নেভান।

ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণ কক্ষের দায়িত্বরত কর্মকর্তা নিলুফার ইয়াসমিন জানান, সন্ধ্যা সাতটা পাঁচ মিনিটের দিকে গুলিস্তান-বিমানবন্দর রুটে চলাচল করা একটি যাত্রীবাহী বাসে (৩ নম্বর গাড়ি) আগুন দেয় দুর্বৃত্তরা। খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে গিয়ে আগুন নেভান। হতাহতের খবর পাওয়া যায়নি।