শাহবাগে বাসে ককটেল হামলা, চালক আহত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজধানীর শাহবাগ মোড়ে আজ সোমবার রাতে একটি যাত্রীবাহী বাসে ককটেল হামলা চালিয়েছে দুর্বৃত্তরা। এতে ওই বাসের চালক রাশেদুল ইসলাম আহত হয়েছেন। তাঁকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

প্রত্যক্ষদর্শীরা জানান, রাত পৌনে আটটার দিকে কে বা কারা ইউনাইটেড পরিবহনের বাসটিতে এ হামলা চালায়। ককটেলের স্প্লিন্টার লেগে রাশেদুল ইসলাম আহত হন।
রাতে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে রাশেদুল ইসলাম জানান, তিনি যাত্রী নিয়ে সদরঘাট থেকে পল্লবী যাচ্ছিলেন। শাহবাগ মোড়ে যাওয়ার পর তাঁর গাড়ি লক্ষ্য করে ককটেল হামলা চালায় দুর্বৃত্তরা।