শাহবাগে 'ককটেল নিক্ষেপকারী' গুলিবিদ্ধ অবস্থায় আটক
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রাজধানীর শাহবাগে বাসে ‘ককটেল ছুড়ে’ পালানোর সময় একজনকে আটকের দাবি করেছে পুলিশ। আজ সোমবার রাতে এ ঘটনা ঘটে। এতে ওই বাসের চালক রাশেদুল ইসলাম আহত হয়েছেন। তাঁকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
ককটেল ছোড়া ব্যক্তিকে গুলিবিদ্ধ অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়েছে। আটক ব্যক্তির নাম নুর মোহাম্মদ।
শাহবাগ থানার উপপরিদর্শক (এসআই) মো. আবদুল আজিম প্রথম আলোকে বলেন, ‘ককটেল মেরে’ পালানোর সময় নুর মোহাম্মদকে লক্ষ্য করে গুলি ছোড়ে পুলিশ। এতে পায়ে গুলি লেগে পড়ে গেলে পুলিশ তাঁকে ধরে ফেলে। এরপর তাঁকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। আবদুল আজিম দাবি করেন, আটক ব্যক্তি ভাসমান ও মাদকাসক্ত।