শাহাদাতসহ ৫১ জনের বিরুদ্ধে মামলা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রাম নগরের টাইগারপাস এলাকায় একটি রাইডারে পেট্রলবোমা হামলার ঘটনায় নগর বিএনপির সাধারণ সম্পাদক শাহাদাত হোসেনসহ ৫১ জনের বিরুদ্ধে মামলা হয়েছে। গতকাল বৃহস্পতিবার সন্ধ্যায় কোতোয়ালি থানার উপপরিদর্শক (এসআই) মাহাবুবুল আলম এ মামলা করেন।
মামলার অন্য আসামিদের মধ্যে রয়েছেন নগর যুবদলের সাবেক সভাপতি আবুল হাশেম, ছাত্রদলের সাবেক কেন্দ্রীয় সহসভাপতি এম এ হাশেম, নগর স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক এস কে তোতন। এ ঘটনায় সদরঘাট থেকে শিবিরের ১২ কর্মীকে গ্রেপ্তার করা হয়েছে।
কোতোয়ালি থানার ওসি এ কে এম মহিউদ্দিন সেলিম প্রথম আলোকে জানান, বাসে পেট্রলবোমা মারার অভিযোগে নগর বিএনপির সাধারণ সম্পাদকসহ ৫১ জনের নাম উল্লেখ করে মামলা হয়েছে। আসামিরা সবাই বিএনপি ও শিবিরের নেতা-কর্মী। মামলায় অজ্ঞাতনামা আসামি ১০০ থেকে ১৫০ জন।
গত বুধবার রাত ১২টার দিকে টাইগারপাস এলাকায় একটি রাইডারে দুর্বৃত্তদের দেওয়া আগুনে চার যাত্রী দগ্ধ হন। আহত হন আরও চারজন।