শাড়ি উদ্ধার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ফেনীর ছাগলনাইয়া সীমান্তের দারোগারহাট এলাকা থেকে প্রায় ছয় শ ভারতীয় শাড়ি ও লেহেঙ্গা উদ্ধার করেছে বিজিবি। ফেনীর জায়লস্কর ৪ বিজিবি ব্যাটালিয়নের ভারপ্রাপ্ত অধিনায়ক মেজর কাজী ওবায়দুর রেজা বলেন, গত রোববার রাতে ছাগলনাইয়া উপজেলার চম্পকনগর সীমান্তচৌকির হাবিলদার মো. মনোয়ার হোসেনের নেতৃত্বে বিজিবি সদস্যরা দারোগারহাট এলাকায় টহল দিচ্ছিলেন। এ সময় একটি লেগুনা সীমান্ত এলাকা থেকে চট্টগ্রামের দিকে যাচ্ছিল। বিজিবি সদস্যরা সেটিকে থামার সংকেত দিলে লেগুনার চালক গাড়িটি রেখে পালিয়ে যান। বিজিবি সদস্যরা ওই লেগুনা থেকে ৫৬২টি ভারতীয় শাড়ি ও ২৯টি লেহেঙ্গা উদ্ধার করেন। উদ্ধার করা শাড়ি ও লেহেঙ্গার দাম ধরা হয়েছে ২৯ লাখ ৫৫ হাজার টাকা। তিনি বলেন, চোরাচালানের এসব শাড়ি ও লেহেঙ্গা বহনকারী লেগুনাটি জব্দ করা হয়েছে। উদ্ধার করা শাড়ি ও লেহেঙ্গা ফেনীর কাস্টম গুদামে জমা দেওয়া হয়েছে।