শাড়ি উদ্ধার গ্রেপ্তার ২

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ফেনী সদর উপজেলার কাজিরবাগ এলাকা থেকে গত বুধবার রাতে ৫০ লাখ টাকার ভারতীয় শাড়ি জব্দ করেছে পুলিশ। এ ঘটনায় জড়িত সন্দেহে দুজনকে গ্রেপ্তার করা হয়েছে। ফেনী সদর মডেল থানা ও ফুলগাজী থানা-পুলিশ যৌথভাবে এ অভিযান চালায়। পুলিশ জানায়, কাজিরবাগ এলাকায় একটি পিকআপ ভ্যান থেকে এসব শাড়ি উদ্ধার করা হয়। ফেনী সদর মডেল থানার পরিদর্শক মো. শাহিনুজ্জামান জানান, চারটি বস্তায় ৯২৮টি শাড়ি ছিল। এর মূল্য প্রায় ৫০ লাখ টাকা। এ ঘটনায় মামলা হয়েছে। গ্রেপ্তার মো. শামীম ও মো. স্বপনকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।