শাড়ি ও থ্রিপিস উদ্ধার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ফেনীর ছাগলনাইয়া উপজেলার শুভপুর পুল এলাকা থেকে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) সদস্যরা গতকাল বুধবার সকালে ৪৪ লাখ টাকা মূল্যের একটি ট্রাকবোঝাই ভারতীয় শাড়ি ও থ্রিপিস উদ্ধার করেছে। বিজিবি সূত্র জানায়, গতকাল বুধবার সকালে বিজিবি সদস্যরা ছাগলনাইয়া উপজেলার শুভপুর পুল এলাকায় প্রতিদিনের মতো টহল দিচ্ছিলেন। এ সময় তাঁরা সীমান্ত এলাকায় একটি ট্রাক দেখতে পেয়ে সেদিকে এগিয়ে যান। বিজিবি সদস্যদের উপস্থিতি টের পেয়ে চোরচালািনরা পালিয়ে যান। বিজিবি সদস্যরা ট্রাক থেকে এক হাজার ১৬৫ পিস বিভিন্ন ধরনের মূল্যবান ভারতীয় শাড়ি, ৯০টি থ্রিপিস উদ্ধার করে এবং ট্রাকসহ ফেনীর জায়লস্কর ৪ বিজিবি ব্যাটালিয়ন সদর দপ্তরে নিয়ে যান। ৪ বিজিবি ব্যাটালিয়নের ভারপ্রাপ্ত পরিচালক মেজর মো. শামীম ইফতেখার ছাগলনাইয়ার শুভপুর পুল এলাকা থেকে ৪৪ লাখ টাকার ভারতীয় কাপড় উদ্ধারের সত্যতা নিশ্চিত করেন।