শাড়ি ও সার আটক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সাতক্ষীরার কলারোয়া উপজেলায় বিজিবি অভিযান চালিয়ে ট্রাকভর্তি ভারতীয় থ্রিপিস, শাড়ি ও সার আটক করেছে। বিজিবি সাতক্ষীরা ৩৮ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল মো. আরমান হোসেন বলেন, হাবিলদার আবদুল বারেকের নেতৃত্বে বিজিবির একটি টহল দল গতকাল সোমবার ভোররাতে কলারোয়া উপজেলার মুরারিকাটি এলাকায় অভিযান চালায়। এ সময় সেখান থেকে চোরাচালানের মালামাল বহনকারী একাধিক নম্বরের প্লেট লাগানো একটি ট্রাক আটক করে। চালক ট্রাকটি ফেলে পালিয়ে যায়। পরে ট্রাকটি তল্লাশি চালিয়ে ১ হাজার ৫১৮টি ভারতীয় থ্রিপিস, ৭৪৪টি শাড়ি ও ১৫ হাজার কেজি জিপ সার জব্দ করা হয়। আটক পণ্যের মূল্য প্রায় ২ কোটি ৬৪ লাখ ৪৬ হাজার টাকা।