শিকল দিয়ে বেঁধেও গরু চুরি ঠেকানো যাচ্ছে না
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
চুরি ঠেকাতে শিকল পরিয়ে তালা মেরে রেখেছিলেন গরু। তাতেও শেষ রক্ষা হয়নি। মাত্র এক সপ্তাহের মধ্যে রংপুর শহরের সাতগাড়া পীরজাবাদ গ্রামের মনসুর মিয়ার দুটি গরু চুরি হয়েছে। ওই এলাকায় ইদানীং গরু চুরি বেড়ে গেছে বলে স্থানীয় লোকজন অভিযোগ করেছেন।
মনসুর মিয়া (৬০) প্রথম আলোকে জানান, গত বৃহস্পতিবার রাতে চুরি হয় তাঁর একটি গাভি। এর আগে আরেকটি গরু চুরি হয় তার। দুটি গরুই টিনের বেড়ার গোয়াল ঘরে-বাইরে থেকে তালাবদ্ধ ছিল।
আশপাশের চারটি গ্রামে গত তিন দিনে অন্তত আটটি গরু চুরি হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে।