শিক্ষক আটক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বগুড়ার শেরপুর উপজেলায় এক কলেজশিক্ষককে ১৫টি ইয়াবা বড়িসহ পুলিশ আটক করেছে। গত মঙ্গলবার সন্ধ্যা সাড়ে সাতটার দিকে শহরের বাসস্ট্যান্ড এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়। শেরপুর থানার ওসি খান মো. এরফান বলেন, ওই শিক্ষক দীর্ঘদিন ধরে গোপনে নেশাজাতীয় ইয়াবা বিক্রির সঙ্গে জড়িত ছিলেন। আটকের পর তাঁর কাছে থেকে ১৫টি ইয়াবা উদ্ধার করা হয়। তাঁর বিরুদ্ধে মাদকদ্রব্য আইনের ধারায় থানায় মামলা করার পর গতকাল বুধবার তাঁকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।