শিক্ষক খুনের ঘটনায় মামলা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

টাঙ্গাইলের মির্জাপুর উপজেলায় অবসরপ্রাপ্ত স্কুলশিক্ষক সাঈদ আহমেদ খুনের ঘটনায় মামলা হয়েছে। গতকাল বৃহস্পতিবার বিকেলে নিহত স্কুলশিক্ষকের বড় ছেলে শফি উদ্দিন বাদল বাদী হয়ে অজ্ঞাতনামা ব্যক্তিদের আসামি করে মির্জাপুর থানায় মামলাটি করেন। গত মঙ্গলবার উপজেলার বেলতৈল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত শিক্ষক সাঈদ আহমেদকে তাঁর বাড়িতে দুর্বৃত্তরা কুপিয়ে হত্যা করে।