শিক্ষক গ্রেপ্তার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বরগুনার আমতলী উপজেলায় পঞ্চম শ্রেণির এক শিক্ষার্থীকে যৌন হয়রানির অভিযোগে প্রাথমিক বিদ্যালয়ের এক প্রধান শিক্ষককে গ্রেপ্তার করেছে পুলিশ। গত বুধবার দুপুরে আমতলীর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) কার্যালয় চত্বর থেকে মোশারেফ হোসেন নামের ওই শিক্ষককে গ্রেপ্তার করা হয়। গতকাল বৃহস্পতিবার নারী ও শিশু নির্যাতন দমন আইনে দায়ের করা মামলায় তাঁকে জেলহাজতে পাঠানো হয়েছে। তিনি উপজেলার কুকুয়াহাট সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক। আমতলী থানার ওসি সুকুমার রায় জানান, কয়েক দিন ধরে মোশারেফ শিশুটিকে যৌন হয়রানি করে আসছিলেন। নিজস্ব প্রতিবেদক, বরগুনা