প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মুন্সিগঞ্জের সিরাজদিখান উপজেলায় এক শিশু শিক্ষার্থীকে ধর্ষণচেষ্টার অভিযোগে এক মাদ্রাসাশিক্ষককে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তার হওয়া শিক্ষক আবদুল হামিদ (২৬) সদর উপজেলার কেওয়ার গ্রামের বাসিন্দা। তিনি ইছাপুরা ইউনিয়নের একটি মাদ্রাসার শিক্ষক। পুলিশ সূত্রে জানা যায়, মাদ্রাসার একটি কক্ষে হামিদ ছাত্রীটিকে ধর্ষণের চেষ্টা করেন। ছাত্রীর চিৎকারে আশপাশের লোকজন এগিয়ে এসে শিক্ষক আবদুল হামিদকে মারধর করে মসজিদের ভেতরে আটকে রাখেন। পরে পুলিশ এসে তাঁকে আটক করে থানায় নিয়ে যায়। থানার ওসি ইয়ারদৌস হাসান জানান, ধর্ষণের ঘটনায় থানায় মামলা হয়েছে।