শিক্ষক গ্রেপ্তার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নওগাঁর ধামইরহাট উপজেলায় নাশকতার মামলায় এক স্কুলশিক্ষককে গ্রেপ্তার করেছে পুলিশ। গত মঙ্গলবার রাতে তাঁর নিজ গ্রাম বস্তাবর থেকে তাঁকে আটক করা হয়। তাঁর নাম মশিউর রহমান (৪৮)। তিনি উপজেলার কুলফৎপুর উচ্চবিদ্যালয়ের সহকারী শিক্ষক। ধামইরহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সিকদার মশিউর রহমান বলেন, শিক্ষক মশিউর রহমান জামায়াতের রাজনীতির সঙ্গে জড়িত। ২০১৫ সালে জানুয়ারিতে ধামইরহাট সদরে গাড়ি পোড়ানো ও ককটেল বিস্ফোরণের ঘটনায় তাঁর বিরুদ্ধে নাশকতার মামলা রয়েছে। সেই মামলায় তাঁকে গ্রেপ্তার করা হয়েছে।