প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
পটুয়াখালীর বাউফল উপজেলার দক্ষিণ কায়না সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. সহিদুল ইসলামকে অনিয়ম ও শিক্ষার্থীদের উপবৃত্তির টাকা আত্মসাতের অভিযোগে সাময়িক বরখাস্ত করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার উপজেলা শিক্ষা কর্মকর্তা রঙ্গ লাল রায় এ কথা জানিয়েছেন। তিনি বলেন, এ-সংক্রান্ত প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের বরিশাল বিভাগের উপপরিচালক মাহবুব এলাহির ৮ জুন স্বাক্ষরিত চিঠি তিনি ই-মেইলে পেয়েছেন।