শিক্ষক বরখাস্ত
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
অসামাজিক কার্যকলাপে জড়িত থাকার অভিযোগে ঠাকুরগাঁওয়ের হরিপুরের একটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষককে গত বৃহস্পতিবার সাময়িক বরখাস্ত করা হয়েছে। জানা গেছে, গত সোমবার সন্ধ্যায় হরিপুরের ওই বিদ্যালয়ের অফিসকক্ষে এক নারীকে আটক করেন স্থানীয় লোকজন। ওই নারীর সঙ্গে অসামাজিক কার্যকলাপের অভিযোগ এনে স্থানীয় লোকজন প্রধান শিক্ষককেও আটক করেন। পরে তাঁদের পুলিশে হস্তান্তর করা হয়। বৃহস্পতিবার বিকেলে রংপুর বিভাগীয় উপপরিচালকের কার্যালয় থেকে তাঁকে সাময়িক বরখাস্তের আদেশ পাঠানো হয়। এরপর তাঁর কাছে বরখাস্তের আদেশের কপিটি পৌঁছানো হয়।