শিক্ষক সাময়িক বরখাস্ত
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
শ্রেণিকক্ষে ছাত্রকে মারধর করে আহত করার অভিযোগে বাগেরহাটের কচুয়া উপজেলায় সাংদিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষককে সাময়িক বরখাস্ত করা হয়েছে। গতকাল সোমবার জেলা প্রাথমিক শিক্ষা কার্যালয় থেকে তাঁর বরখাস্তের চিঠি ওই শিক্ষাপ্রতিষ্ঠানে পৌঁছানো হয়।
জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা অশোক কুমার সমাদ্দার বলেন, ‘জুবায়ের রহমান নামের পঞ্চম শ্রেণির এক ছাত্রকে শিক্ষক তুষার কুমার দাস নিয়মবহির্ভূতভাবে মারধর করায় তাঁকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।’